খেতে ভালবাসেন। দিন কে দিন বাড়ছে দেহের ওজন। চিকিত্সক নিষেধ করেছেন বেশি পরিমাণে খেতে। পরিবার পরিজন সকলেই বার বার করেছেন বেশি বেশি না খেতে। কিন্তু কী করবেন আপনি! না খেয়ে যে থাকতে পারেন না। খাদ্যরসিক যে আপনি। আবার কঠোর ডায়েট পালন করতেও পারেন না আপনি।
ওজন না কমালে যে রোগ বাসা বাঁধবে দেহে। তবে উপায়?
খাবার রাখার বাসন বা খাবারের টুকরো ছোট করে দেখুন তো! দিন কে দিন বাড়তে থাকা ওজন কমবে। ভাববেন না রসিকতা করছি। খাবারের টুকরো, খাবার রাখার জায়গার আয়তন কমিয়ে ছোট করলে কমবে দেহের ওজন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের দাবি, যদি খাবার রাখার পাত্র এবং খাবারের টুকরো ছোট করে দেওয়া হয় তবে খাদ্য থেকে পাওয়া শক্তির পরিমাণ কমে যায় অন্তত ৫০ শতাংশ।
গবেষকদের দাবি, চিপস, কেক, সফট ড্রিঙ্কের মতো লোভনীয় ফাস্ট ফুডের ক্ষেত্রে যদি এই নীতি নেওয়া যায় তবে এই সব লোভনীয় খাবার খেলেও দেহের ওজন নিয়ন্ত্রণে থাকবে।
তাই বরং এক বার খাবারের পাত্রের আয়তনই বদলে ফেলুন। মোটা হয়ে যাবেন বলে আর চিন্তা করতে হবে না।
আরও পড়ুন: খালি পেটে এলাচ ভেজানো জল: হজম থেকে হার্ট—সবক্ষেত্রে কেন কার্যকর এই ‘ম্যাজিক ড্রিঙ্ক’


