Homeখবরদেশসত্তরোর্ধ্ব নাগরিকদের আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা, দেশ জুড়ে আরও জনৌষধি কেন্দ্র, জানালেন...

সত্তরোর্ধ্ব নাগরিকদের আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা, দেশ জুড়ে আরও জনৌষধি কেন্দ্র, জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত

নয়া দিল্লি: সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের জন্য সুখবর। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেছেন যে, কোনও ভারতীয় নাগরিকের বয়স সত্তর বা তার বেশি হলে তাঁরা বিনামূল্যে আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্য পরিষেবা পাবেন। রাষ্ট্রপতি আরও জানান, দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুতলয়ে চলছে।

সংসদে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।”

আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সেই হাসপাতালগুলিতে প্রকল্পের উপভোক্তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

রাষ্ট্রপতি মুর্মু আরও জানান যে, দেশে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ চলছে, যা সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে ঔষধ সরবরাহ করবে। এই কেন্দ্রগুলি দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হচ্ছে যাতে গ্রামীণ ও শহুরে এলাকায় সকলের কাছে সহজলভ্য ঔষধ পৌঁছে দেওয়া যায়।

এই উদ্যোগগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও ব্যাপক করার লক্ষ্য নিয়েছে। বিশেষত বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে তাঁদের স্বাস্থ্যের উন্নতি এবং সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত যোজনার এই সম্প্রসারণ দেশের বয়স্ক নাগরিকদের জন্য এক বিশাল সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করবে।

এই ঘোষণার ফলে সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাঁদের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...