Homeখবরদেশইন্ডিগো উড়ান বাতিলে নাভিশ্বাস যাত্রীদের, ভিড় সামলাতে বিশেষ ট্রেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব...

ইন্ডিগো উড়ান বাতিলে নাভিশ্বাস যাত্রীদের, ভিড় সামলাতে বিশেষ ট্রেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কলকাতা থেকে এবং কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যস্ত রুটে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সের বিপুল সংখ্যক উড়ান বাতিলের জেরে দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। এই অস্বস্তিকর পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে এগিয়ে এসেছে ভারতীয় রেল। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কলকাতা থেকে এবং কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যস্ত রুটে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেলওয়ের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে দেশ জুড়ে মোট ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে এবং ১১৪টি অতিরিক্ত ট্রিপ পরিকল্পনা করা হয়েছে।

পূর্ব রেল

কলকাতা ও দিল্লি এবং কলকাতা মুম্বইয়ের মধ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাতে দিতে পূর্ব রেল চালু করছে তিন জোড়া বিশেষ ট্রেন।

০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশ্যাল – আজ রবিবার রাত ১১টা হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনের সকাল ৪.৩০-এ নয়াদিল্লি পৌঁছোবে।

০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশ্যাল – সোমবার ৮ ডিসেম্বর সকাল ৭.৩০-এ নয়াদিল্লি থেকে রওনা হয়ে মঙ্গলবার দিন দুপুর ১.৩০-এ হাওড়া পৌঁছোবে।

০৪৪৬০ নয়াদিল্লি-হাওড়া স্পেশ্যাল – আজ রবিবার সন্ধ্যা ৬.১৫-এ নয়াদিল্লি থেকে রওনা দিয়ে সোমবার রাত ১১.৩০-এ হাওড়া পৌঁছোবে।

০৪৪৫৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশ্যাল – সোমবার ৮ ডিসেম্বর রাত ১.৩০-এ হাওড়া থেকে রওনা হয়ে বুধবার সকাল ৮.২০-এ নয়াদিল্লি পৌঁছোবে।

০৩১২৭ শিয়ালদহ-লোকমান্য তিলক (মুম্বই) স্পেশ্যাল – আজ রবিবার রাত ১১.১০-এ শিয়ালদহ থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর ৩.৩০-এ লোকমান্য তিলকে পৌঁছোবে।

০৩১২৮ লোকমান্য তিলক (মুম্বই)- শিয়ালদহ স্পেশ্যাল – মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ৬.৩০-এ লোকমান্য তিলক থেকে রওনা হয়ে বুধবার সন্ধ্যা ৭.৩০-এ শিয়ালদহে পৌঁছোবে।

দক্ষিণ-পূর্ব রেল

ইন্ডিগো ফ্লাইট বাতিলের জেরে যাত্রীচাপ বাড়ায় দক্ষিণ-পূর্ব রেলও হাওড়া-মুম্বই, হাওড়া-বেঙ্গালুরু এবং হাওড়া-হায়দরাবাদ রুটে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে।

০৮০৭৩ সাঁতরাগাছি-ইয়েলাহাঙ্কা (বেঙ্গালুরু) স্পেশ্যাল – রবিবার ৭ ডিসেম্বর দুপুর ২.৪৫-এ ছেড়েছে। তৃতীয় দিন রাত ১২.৫৫-এ ইয়েলাহাঙ্কা পৌঁছোবে।

০৮০৭৪ ইয়েলাহাঙ্কা (বেঙ্গালুরু)-সাঁতরাগাছি স্পেশ্যাল – মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ৪.৪৫-এ রওনা হয়ে পরের দিন বুধবার দুপুর ২টায় সাঁতরাগাছি পৌঁছোবে।

০২৮৭০ হাওড়া-সিএসএমটি (মুম্বই) স্পেশ্যাল – আজ রবিবার দুপুর ১.৫৫-এ হাওড়া থেকে রওনা হয়েছে। কাল সোমবার রাত ১১.৪৫-এ মুম্বই পৌঁছোবে।

০৭১৪৮ চেরলাপল্লি (হায়দরাবাদ)-শালিমার স্পেশ্যাল – আজ রবিবার রাত ৯.৩৫-এ চেরলাপল্লি থেকে ছেড়ে কাল সোমবার রাত ১১.৫০-এ শালিমার পৌঁছোবে।

উড়ান বাতিলে অসুবিধায় পড়া যাত্রীদের জন্য রেলের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...