Homeখবরদেশপ্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

প্রকাশিত

প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবন ‘দেবঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্বল্প সময়ের অসুস্থতার পর ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি রেখে গেলেন ছেলে শৈলেশ পাটিল, পুত্রবধূ তথা বিজেপি নেত্রী অর্চনা পাটিল এবং দুই নাতনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার দশম স্পিকার হিসেবে দায়িত্ব সামলান। পরবর্তী সময়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পাঞ্জাবের গভর্নর এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক পদেও নিযুক্ত ছিলেন।

১৯৩৫ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া শিবরাজ পাটিলের রাজনৈতিক যাত্রা শুরু লাতুরের মিউনিসিপ্যাল কাউন্সিল প্রধান হিসেবে। পরে তিনি ৭০-এর দশকের শুরুতে প্রথম বার বিধায়ক নির্বাচিত হন। এর পর লাতুর লোকসভা আসন থেকে পরপর সাত বার সাংসদ হিসেবে জয়ী হন। যদিও ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির রূপাতাই পাটিল নিলাঙ্গেকরের কাছে পরাজিত হন।

দলের এক নেতার কথায়, শিবরাজ পাটিলের পরিচয় ছিল তাঁর মর্যাদাপূর্ণ আচরণ। তিনি কখনও ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করতেন না—সেটি হোক জনসভা বা ব্যক্তিগত আলাপচারিতা। তাঁর বিস্তৃত পাঠ, সূক্ষ্ম অধ্যয়ন, পরিপাটি ব্যাখ্যা এবং সংবিধান বিষয়ক গভীর জ্ঞান তাঁকে এমন এক সম্মানিত সংসদীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল, যাঁকে তিন ভাষা—মারাঠি, ইংরেজি ও হিন্দিতে সমান দক্ষতার সঙ্গে কথা বলতে শোনা যেত।

দীর্ঘ রাজনৈতিক জীবন, শালীন আচরণ এবং সাংবিধানিক বিষয়ক দক্ষতায় শিবরাজ পাটিল ছিলেন দেশের রাজনৈতিক পরিসরে এক বিশিষ্ট, সন্মানীয় নাম। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হল। 

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্সে লিখেছেন, ‘সমাজের কল্যাণে শিবরাজ পাটিল ছিলেন নিবেদিত প্রাণ।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...