Homeখবররাজ্যপশ্চিমবঙ্গে চালু হবে 'নমো ভারত' ট্রেন, বিস্তারিত জানালেন রেলমন্ত্রী

পশ্চিমবঙ্গে চালু হবে ‘নমো ভারত’ ট্রেন, বিস্তারিত জানালেন রেলমন্ত্রী

প্রকাশিত

পশ্চিমবঙ্গে রেল পরিষেবা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য একটি বৃহৎ মিশন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কথা উল্লেখ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই উদ্দেশ্যে সরকার ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গে রেলওয়ে প্রকল্পের জন্য মোট প্রায় ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নমো ভারত ট্রেন চালুর পরিকল্পনা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জমি অধিগ্রহণ নিয়েও বিশেষ আবেদন জানিয়েছেন বৈষ্ণব। রাজ্য যদি জমি অধিগ্রহণে সহায়তা করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে, তবেই এই প্রকল্পগুলির সফল বাস্তবায়ন সম্ভব হয় এবং জনগণের উপকার হবে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি বিশেষভাবে বলেন, জমি অধিগ্রহণ রেলওয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

https://twitter.com/ANI/status/1886370675751112995

তিনি বলেন, “পশ্চিমবঙ্গে রেল পরিষেবা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ৬৮,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই সম্পদগুলি ব্যবহার করার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণে সহায়তা ও আইন-শৃঙ্খলা নিয়ে কাজ করার আবেদন জানাচ্ছি, যাতে জনগণের সুবিধা হয়। রেলওয়ের উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ১০১টি রেলওয়ে স্টেশনকে ‘অমৃত’ স্টেশন হিসেবে পুনঃনির্মাণ করা হবে”।

পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশন পাবে নতুন রূপ

বৈষ্ণব আরও জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের ১০১টি রেলওয়ে স্টেশন “অমৃত” স্টেশন প্রকল্পের অংশ হিসেবে পুনঃনির্মাণ করা হবে। এছাড়াও, তিনি উল্লেখ করেছেন, বর্তমানে রাজ্যে ৯টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে, এবং গত বছর মালদহ থেকে শুরু হওয়া প্রথম অমৃত ভারত ট্রেন এই চলমান উদ্যোগের অংশ।

পশ্চিমবঙ্গে নমো ভারত ট্রেনের সূচনা

রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে, এ বারের বাজেটে, পশ্চিমবঙ্গের জন্য ১০০টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এই বছরের বাজেটে, ১০০টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। নমো ভারত ট্রেনও পশ্চিমবঙ্গে চালু করা হবে… গত ১০ বছরে পশ্চিমবঙ্গে ১২৯০ কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...