Homeখবররাজ্যতাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

প্রকাশিত

দক্ষিণবঙ্গে শীতের ওঠানামা চলছেই। শনিবার প্রায় সব জেলাতেই তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে উত্তুরে হাওয়া অবাধে ঢোকায় সামগ্রিকভাবে ঠান্ডার দাপট কমেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। কিন্তু পৌষ সংক্রান্তি পেরোতেই ফের নামবে পারদ। শীতের প্রকোপ থাকবে মাঘ মাসের শুরু পর্যন্ত।

কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে, সেটিও স্বাভাবিকের নিচে। রবিবার ও সোমবার শহরে পারদ ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। মঙ্গলবার থেকে আবার ঠান্ডা বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

কুয়াশা নিয়ে সতর্কতা জারি রয়েছে রাজ্যের বড় অংশে। দক্ষিণবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি বেশি উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সংক্রান্তির দিন ফের তাপমাত্রা অনেকটা কমবে। অর্থাৎ মাঝের দু’দিনের স্বস্তির পর রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনাই বেশি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...