Homeনাটকগিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

প্রকাশিত

কলকাতার গিরিশ মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুরু হল মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র-এর উদ্যোগে আয়োজিত অষ্টম জাতীয় নাট্য উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের চেয়ারপার্সন ব্রাত্য বসু। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ

ছবি: রাজীব বসু

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের পক্ষ থেকে অর্পিতা ঘোষ, বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব দেবাশীষ মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-সচিব কৌস্তভ তরফদারঅনুপ গায়েন

উদ্বোধনী ভাষণে ব্রাত্য বসু বলেন, জাতীয় নাট্য উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের নাট্যচর্চাকে একসূত্রে বেঁধে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাট্যচর্চার মাধ্যমে সমাজ ও সময়ের কথা তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের নাট্যদল ও নাট্যকর্মীরা তাঁদের সৃজনশীল কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। নাট্যচর্চার বিকাশ এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ই এই জাতীয় নাট্য উৎসবের মূল উদ্দেশ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

আরও পড়ুন

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

‘বালার্ক’র উপভোগ্য উপস্থাপনা ‘বল্লভপুরের উপকথা’

নিজস্ব প্রতিনিধি: গত ৬ সেপ্টেম্বর প্যারীমোহন লাইব্রেরির মঞ্চে হয়ে গেল 'বালার্ক' নিমতা প্রযোজিত নাটক...