Homeপ্রযুক্তিভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

প্রকাশিত

ভারতের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক পদক্ষেপ। দেশের মধ্যে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর হেলথ ক্লিনিক চালু হল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। এই অত্যাধুনিক হেলথ ক্লিনিকটি শুরু হয়েছে Government Institute of Medical Science (GIMS)-এ।

এই AI নির্ভর হেলথ ক্লিনিক গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ এবং আইআইটি লখনউ। দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এই ক্লিনিকে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা হবে পুরোপুরি ডেটা-নির্ভর। রোগীর বিভিন্ন শারীরিক তথ্য ও মেডিক্যাল ডেটা সংগ্রহ করে বিশেষ অ্যালগোরিদমের মাধ্যমে বিশ্লেষণ করবে AI প্রযুক্তি। সেই বিশ্লেষণের ভিত্তিতেই রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। এর ফলে চিকিৎসা আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই উদ্যোগের সবচেয়ে বড় সুবিধা পাবেন প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষ। যাঁদের কাছে দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এতদিন কঠিন ছিল, AI নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে তাঁদের জন্য সঠিক সময়ে চিকিৎসা পাওয়া অনেকটাই সহজ হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার মানও উল্লেখযোগ্য ভাবে উন্নত হবে বলে আশা।

গত শনিবার এই AI নির্ভর হেলথ ক্লিনিকের উদ্বোধন করেন সুনীতা শর্মা, যিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিস হিসেবে দায়িত্বে রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতের স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং এই উদ্যোগ সেই দিকেই এক বড় পদক্ষেপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।