Homeপ্রযুক্তিভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২...

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

প্রকাশিত

ভারতের ব্যবহারকারীদের জন্য এবার বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করতে চলেছে কলার আইডেনটিফিকেশন অ্যাপ Truecaller।

আপাতত Android ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করার সুবিধা পাবেন ৷ এরসঙ্গে ভয়েজ মেল ট্রান্সক্রিপশন এবং স্বয়ংক্রিয় অ্যাপ প্রোটেকশন ফিচারও চালু করা হবে ৷ যার ফলে অবাঞ্ছিত কল, মেসেজ আটকানো সম্ভব ৷ বাংলা-সহ মোট ১২টি ভারতীয় ভাষায় ল্যাঙ্গুয়েজ ট্রান্সক্রিপশন সম্ভব ৷ এর ফলে যাঁরা কোনও কারণে ভয়েজ মেল শুনতে পারবেন না তাঁরা অতি সহজেই ট্রান্সক্রিপশন করতে পারবেন ৷ যে ভাষায় ট্রান্সক্রিপশন সম্ভব হবে সেগুলি হল – বাংলা, মরাঠি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, নেপালি, গুরমুখী, সংস্কৃত এবং উর্দু ৷ কয়েক সেকেন্ডের মধ্যেই এই ভাষাগুলিতে ট্রান্সক্রিপশন করতে পারবে এই অ্যাপ ৷

অন্যদিকে, কলার আইডি অ্যাপ ট্রু কলার এবার স্প্যাম কলের হাত থেকে বাঁচানোর জন্য গোটা পরিবারের জন্য ফ্যামিলি প্রোটেকশন ফিচার এনেছে।

এই ফিচারের মাধ্যমে কোনো গ্রাহক সার্কেল অফ ট্রাস্টের মাধ্যমে পরিবার, পরিজনদের জন্য সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করার জন্য সুরক্ষাকবচ পাবে। ৫ জন পর্যন্ত এই সুরক্ষার সুবিধা পাবেন। এই ফিচার চালু হলে সবার প্রোটেকশন সেটিংস একটা সেন্ট্রাল জায়গার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর। এই ফিচারের মাধ্যমে পরিবারের বয়স্ক সদস্য, যে সব সদস্যর স্মার্টফোন নেই এমন সদস্যদের ফোনে আসা স্প্যাম কল নিয়ন্ত্রণে করতে পারবেন। ট্রু কলার অ্যাপে ফ্যামিলি প্রোটেকশন ফিচার ইন বিল্ট রয়েছে। অতিরিক্ত অ্যাপ ইনস্টলেশন দরকার নেই। নয়া ফিচার চিলি, কেনিয়া, সুইডেন ও মালয়েশিয়ার বাসিন্দাদের জন্য চালু হয়েছে। এই ফিচার ভারতীয়দের জন্য আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছে ট্রু কলার।

স্ক্যাম চিহ্নিত করার জন্য ট্রু কলার বিশ্বের প্রথম এআই প্রযুক্তি নির্ভর কল স্ক্যানার এনেছে। এআই প্রযুক্তি নির্ভর ভয়েজ কলের মাধ্যমে স্প্যাম কল চিহ্নিত করে আগেই জালিয়াতি রুখতে পারবে। মানুষের গলা নাকি এআই প্রযুক্তির সাহায্যে করা গলা তা সহজে চিহ্নিত করা যাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।