Homeখবররাজ্যতাপপ্রবাহের চোখ রাঙানি, ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম

তাপপ্রবাহের চোখ রাঙানি, ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম

প্রকাশিত

কলকাতা: শেষবেলায় চৈত্র। বাংলা নতুন বছর আর খুব বেশি দূরে নয়। এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। হাওয়া অফিস বলছে, কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন বছরের প্রথম দিন ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে কলকাতার পারদ।

ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা।

শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

হাওয়া অফিস সতর্কতা জারি করে বলেছে, আগামী সপ্তাহে কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই।

গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পয়লা বৈশাখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ৬ থেকে ৯ এপ্রিল বৃদ্ধির হার কম থাকলেও ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দ্রুত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়াবিদদের মতে, গত বছর গ্রীষ্মের মরশুমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আটকে পড়েছিল। তবে এ বার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে ২০১৪ ও ২০১৬ সালের এপ্রিলে একাধিক দিনই কলকাতার তাপমাত্রা ৪০-এর উপরে ছিল। তবে ২০১৬ তার পর আর কলকাতার এপ্রিলের তাপমাত্রা চল্লিশে পৌঁছোয়নি।

অনুমান করা হচ্ছে, ১৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না! শুধু তাই নয়, এপ্রিল থেকে জুন অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ়ের প্রথম দিকটা দেশের বেশির ভাগ অংশেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গও।

আরও পড়ুন: পার্কিং ফি বিতর্কে নয়া মোড়, সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ‘ধন্যবাদ’ টুইট তৃণমূলের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...