Homeখবররাজ্যপুলিশের নিরাপত্তা পেরিয়ে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা

পুলিশের নিরাপত্তা পেরিয়ে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা

প্রকাশিত

কলকাতা: শুক্রবার দুপুর থেকে হাওড়া-শিয়ালদহ চত্বরে জমা হতে শুরু করেন বাম-ছাত্র যুবরা। কিন্তু, প্রথম তাঁদের মিছিলে বাধা দেওয়া হয়। আটক করা হয় দীপ্সিতা ধর-সহ অন্য নেতাকর্মীদের। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে লালবাজারের নাকের ডগা দিয়ে বিধানসভার গেটে পৌঁছে গেলেন এসএফআই সমর্থকরা।

ছাত্রভোট-সহ একাধিক দাবিতে শুক্রবার শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল বের করে বাম ছাত্র সংগঠন। শুরুতে এই আন্দোলন কিছু অংশে ছত্রভঙ্গ করা গেলেও বেলা গড়াতে ফের ঐক্যবদ্ধ হন সমর্থকরা। পুলিশি নিরাপত্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে এগোতে থাকে মিছিল। শেষমেশ সমর্থকদের একটা বড় অংশ পৌঁছে যায় বিধানসভা গেটের সামনে।

বিধানসভার ফার্স্ট গেটে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এবং ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। চারজন ডিসি পদমর্যাদার আধিকারিক সকাল থেকেই ছিলেন সেখানে। অথচ তাঁদের চোখ এড়িয়ে বিধানসভার ওয়েস্ট গেটে পৌঁছে যায় এসএফআই সমর্থকরা। রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে দেখা যায় গেটে পতাকা হাতে উঠে যেতে।

মিছিল থেকে বেশ কয়েকজন সমর্থক বিধানসভার গেট টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন। যে সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। পুলিশ তাদের বাধা দেওয়া শুরু করলে এসএফআই সমর্থকদের বার্তা, মিছিল করে এসে কথা বলতে চেয়েছিলাম, সেটা করতে দেওয়া হয়নি। হাওড়া, শিয়ালদহে আমাদের কমরেডদের আটকে দিয়ে হেনস্থা করা হয়েছে।

তবে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য-সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...