Homeখবররাজ্যশীতের কামব্যাক? এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ

শীতের কামব্যাক? এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ

প্রকাশিত

কলকাতা: ক’দিন ধরেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফেব্রুয়ারির প্রথম থেকেই শীত প্রায় নেই বললেই চলে। সোমবার ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ। পূর্বাভাস মতোই আবারও এক বার রাজ্য জুড়ে ফিরল শীতের আমেজ। তবে হাওয়া অফিসের মতে, দুই থেকে তিন দিন ঠান্ডার আমেজ বজায় থাকবে। তার পরই বিদায় নেবে শীত।

দিন-রাতের তাপমাত্রার বড়ো ব্যবধানের সঙ্গেই ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে অধিকাংশ এলাকায়। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি।

আবহাওয়ার ঘন ঘন রংবদলের মধ্যেই সোম এবং মঙ্গলবার যে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমবে, পূর্বাভাসে মিলেছিল তেমনই ইঙ্গিত। সোমবার এক ধাক্কায় পারদ নেমে গিয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

অর্থাৎ, আগামীকালও নামবে পারদ। তাপমাত্রা আবারও এক বার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, মরশুমের শেষে আবারও এক বার কাঁপিয়ে দিয়ে যেতে পারে শীত।

এ ভাবেই বুধবার পর্যন্ত শীতের হালকা আমেজ থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: কলকাতা বইমেলায় ভিড়ের পাশাপাশি বিক্রিবাট্টাতেও রেকর্ড

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...