Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আবার হার, ২৫.৪ ওভারেই জিতে গেল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আবার হার, ২৫.৪ ওভারেই জিতে গেল শ্রীলঙ্কা  

প্রকাশিত

ইংল্যান্ড: ১৫৬ (৩৩.২ ওভার) (বেন স্টোকস ৪৩, জনি বেয়ারস্টো ৩০, লাহিরু কুমারা ৩-৩৫, অ্যাঞ্জেলো ম্যাথিউস ২-১৪)

শ্রীলঙ্কা: ১৬০-২ (২৫.৪ ওভার) (পথুম নিসঙ্ক ৭৭ নট আউট, সদিরা সমরবিক্রম ৬৫ নট আউট, ডেভিড উইলি ২-৩০)

বেঙ্গালুরু: বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে নিজেদের খেতাব ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠল ইংল্যান্ডের। আবার কাপ জয়ের লড়াইয়ে থাকতে হলে ইংল্যান্ডকে লিগের বাকি সব ম্যাচ জিততে তো হবেই, উপরন্তু বেশ ভালো ভাবে জিততে হবে যাতে নেট রানরেট খুবই ভালো থাকে। তা ছাড়া নিজেদের পারফরম্যান্স ভালো হলেই চলবে না, অন্যরা কেমন ফল করছে তার উপরেও নির্ভর করবে ইংল্যান্ডের ভাগ্য।

ইংল্যান্ড নবম স্থানে, শ্রীলঙ্কা পঞ্চম স্থানে         

বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বড়ো জয় পেল শ্রীলঙ্কা। ২৪.২ ওভার বাকি থাকতেই তারা ইংল্যান্ডকে হারিয়ে দিল ৮ উইকেটে। ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে গেল তারা। ফলে তারা থাকল একেবারে নীচে থাকা নেদারল্যান্ডসের ঠিক উপরে।

আর এ দিনের জয়ের পরে শ্রীলঙ্কা লিগ টেবিলে পাকিস্তানকে হটিয়ে উঠে এল পঞ্চম স্থানে। ৫টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। পাকিস্তানও সমসংখ্যক খেলায় ২টি ম্যাচ জিতেছে। কিন্তু নেট রানরেটের বিচারে তারা থাকল শ্রীলঙ্কার পরে, ষষ্ঠ স্থানে।

৩৩.২ ওভারেই খতম ইংল্যান্ড

এই জয়ের পিছনে মুখ্য ভূমিকা ছিল শ্রীলঙ্কার বোলারদের। টসে জিতে ইংল্যান্ড ব্যাট নেয়। বেন স্টোকস, জনি বেয়ারস্টো আর ডাউইড মালান ছাড়া কেউই শ্রীলঙ্কার বোলারদের সামলাতে পারেননি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। তিনি তুলে নেন বেন স্টোকস, জোস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনকে। ২টি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কসুন রজিথ।

শুরুটা খুব খারাপ করেননি জনি বেয়ারস্টো আর ডাউইড মালান। তাঁরা প্রথম উইকেটের জুটিতে ৪৫ রান যোগ করেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে নিজস্ব ২৮ রানে মালান আউট হতেই একটার পর একটা উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। ষষ্ঠ উইকেটের জুটিতে বেন স্টোকস এবং মইন আলি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। ওই জুটি যোগ করে ৩৭ রান। কিন্তু দলের ১২২ রানে মইন আলি আউট হতেই বাকি ৪ উইকেট পড়ে যায় ৩৪ রানে। ৩৩.২ ওভারেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড করে ১৫৬ রান। বেন স্টোকস ৭৩ বলে ৪৩ রান করেন।

২৩-২ থেকে ১৬০-২

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ২৩ রানের মধ্যেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই কুশল, পেরেরা এবং মেন্ডিস শিকার হন ডেভিড উইলির। ২৩ রানে ২ উইকেট পড়ে যেতে মনে হয়েছিল সামান্য পুঁজি নিয়েও ইংল্যান্ড লড়াই দেবে। কিন্তু কোথায় কী! ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করতে থাকেন পথুম নিসঙ্ক এবং সদিরা সমরবিক্রম। কোনো বোলারই এই দুই ব্যাটারকে কোনো বেগ দিতেই পারেননি।

২৬তম ওভারের চতুর্থ বল। করতে আসছেন আদিল রশিদ। ব্যাট করছেন নিসঙ্ক। রশিদের বল ক্রিজ ছেড়ে এগিয়ে এসে সোজা লং অনের উপর দিয়ে নিসঙ্ক পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ছক্কা। নির্ধারিত ৫০ ওভারের ২৪.২ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কা করল ১৬০। ৮ উইকেটে জিতে গেল তারা। নিসঙ্ক ৮৩ বলে ৭৭ রান এবং সমরবিক্রম ৫৪ বলে ৬৫ রান করে নট আউট থাকলেন। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন লাহিরু কুমারা।

আরও পড়ুন  

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইতিহাস গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল, জয়ের ব্যবধানে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া, নাস্তানাবুদ নেদারল্যান্ডস                      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...