Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: সুতীর্থা আর ঐহিকা শেষ পর্যন্ত ব্রোঞ্জই পেলেন

এশিয়ান গেমস ২০২৩: সুতীর্থা আর ঐহিকা শেষ পর্যন্ত ব্রোঞ্জই পেলেন

প্রকাশিত

হ্যাংঝাউ: রবিবার এশিয়ান গেমসের টেবিল টেনিস কোর্টে ইতিহাস সৃষ্টি করা সুতীর্থা মুখার্জি আর ঐহিকা মুখার্জিকে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল। সোমবার তাঁরা সেমিফাইনালে হেরে গেলেন উত্তর কোরিয়ার সুয়ং চা এবং সুগইয়ং পাকের কাছে।

সেমিফাইনালে হেরে গেলেও ভারতের কাছে সুতীর্থা-ঐহিকার ব্রোঞ্জ পাওয়াটাই ইতিহাস হয়ে রইল কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারানোর কারণে।

সাত গেমে নিষ্পত্তি

সোমবার সেমিফাইনালের লড়াই মারাত্মক হাড্ডাহাড্ডি হয়। অপ্রত্যাশিত ভাবে সাত সেটের লড়াইয়ে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়। খেলার ফল উত্তর কোরিয়ার পক্ষে ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১ ও ১১-২।

প্রথম গেম সুতীর্থা-ঐহিকা জেতেন ১১-৭ পয়েন্টে। পরের গেম ১১-৮ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরান চা-পাক জুটি। তৃতীয় গেমে ফের জয় ছিনিয়ে নেন সুতীর্থা-ঐহিকা। সেটের ফল ১১-৭।

১১-৮ ও ১১-৯ পয়েন্টে পর পর দুটি গেম জিতে কিছুটা সুবিধাজনক জায়গায় চলে যায় চা-পাক জুটি। ষষ্ঠ গেম কোরীয় জুটি জিতে গেলে সপ্তম গেম খেলার প্রয়োজন পড়ত না। কিন্তু ষষ্ঠ গেমে দুর্দান্ত ভাবে ফিরে আসেন সুতীর্থা-ঐহিকা। ১১-৫ পয়েন্টে কোরীয় জুটিকে হারিয়ে ম্যাচে ৩-৩ ফল করে সমতা ফেরান তাঁরা।

কিন্তু শেষরক্ষা হল না সুতীর্থা-ঐহিকার। শেষ গেমে তাঁরা সহজেই হার মেনে নিলেন কোরীয় জুটির কাছে। ফল ২-১১। শেষ পর্যন্ত ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১ ও ১১-২ ফলে ম্যাচ জিতে ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটির মুখোমুখি হলেন চা-পাক।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: এক দিনে ১৫টি পদক, এশিয়াডে ইতিহাস ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।