Homeভ্রমণভ্রমণের খবরগাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা...

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা   

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়। এতই ভিড় যে আতংকিত উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তারা ইতিমধ্যেই রবিবার তারা নিষেধাজ্ঞা জারি করে।

গত শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন গাড়োয়াল হিমালয়ের চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদরিনাথ খুলে দেওয়া হয়েছে পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য। সবাই যেন চারধামের দরজা খোলার অপেক্ষায় ছিলেন। দলে দলে সবাই চলেছেন চারধামের পথে। আর যাত্রীদের অতি উৎসাহ দেখে রবিবার যমুনোত্রী যাত্রা বন্ধ রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ।

উত্তরাখণ্ড পুলিশ রবিবার জানিয়েছে, যমুনোত্রীক্ষেত্রের যা ক্ষমতা সে রকমই তীর্থযাত্রী ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। তাই এ দিন যাতে আর কোনো তীর্থযাত্রী না যান, সে জন্য তাঁদের কাছে আর্জি জানায় উত্তরাখণ্ড পুলিশ।

যে ট্রেক পথে যমুনোত্রী যেতে হয় তার ছবি ও ভিডিও চার দিকে ছড়িয়ে পড়েছে। সেই ছবি আর ভিডিও উত্তরাখণ্ড পুলিশের কাছেও এসেছেন। তাতে দেখা যাচ্ছে, এত মানুষ সে পথে চলেছেন যে, যে কোনো সময়ে বড়োসড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাধারণ তীর্থযাত্রীরা যাতে পদপিষ্ট না হয়ে যান, তার জন্যই রবিবার যমুনোত্রী যাত্রা বন্ধ রাখে উত্তরাখণ্ড পুলিশ।

উত্তরাখণ্ড পুলিশ তাদের ফেসবুক ও ‘এক্স’ হ্যান্ডেলে বলেছে, “আজ রবিবার প্রচুর ভক্ত যমুনোত্রী মন্দিরে পৌঁছে গিয়েছেন। মন্দিরের যা ক্ষমতা সংখ্যাটা সেই জায়গায় পৌঁছে গিয়েছে। এর পর আরও ভক্ত পাঠালে ব্যাপারটা বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই সমস্ত ভক্তের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আজ যেন তাঁরা তাঁদের যমুনোত্রী যাত্রা স্থগিত রাখেন।”

শুক্রবার যমুনোত্রীর দরজা খোলার প্রথম দিনেই ১৩ হাজার ভক্তের সমাগম হয়। ফলে যমুনোত্রীর হাঁটা পথে জ্যাম হয়ে যায়। হাজারপাঁচেক ভক্ত প্রায় চার ঘণ্টা আটকে থাকেন। শেষ পর্যন্ত রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।